মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ফুলবাড়ীতে লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সরকার ঘোষিত লকডাউনের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুমন দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, তদন্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ অন্যান্য পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে উপজেলাব্যাপি সকাল থেকে রাত পর্যন্ত লকডাউন কার্যকরে ব্যাপক তৎপরতা চালান। উপজেলা প্রশাসন ও পুলিশের তৎপরতায় কঠোর লকডাউনের প্রথমদিন রাস্তা ঘাট ছিল জনশূন্য আর কাঁচাবাজার ও ঔষধের দোকান ছাড়া বন্ধ ছিল দোকানপাট।

৩ জুলাই শনিবার সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে লকডাউন কার্যকরে ব্যাপক তৎপরতা দেখা গেছে ফুলবাড়ী থানা পুলিশের। ওসি রাজীব কুমার রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে দোকানপাট বন্ধ করে দেয়। এসময় বৃষ্টি উপেক্ষা করে লকডাউনে সরকারি বিধিনিষেধ পালনে প্রচারণা চালানোর পাশাপাশি ঘর থেকে বের হওয়া পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে ফুলবাড়ী থানা পুলিশ সদস্যদের। তাছাড়াও লকডাউন কার্যকরে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে উপজেলার বিভিন্ন সড়কে, হাট বাজারে।

লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।