মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:২৪
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্ট,ইমাম বিমান,ঝালকাঠি  সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে সারা দেশের ন্যয় ঝালকাঠি জেলা প্রশাসকের পক্ষ থেকে সরকারি বিধি নিষেধ অমান্যকারিদের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয়দিন শনিবার সকাল থেকে জেলাশহর সহ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের সড়ক, হাট-বাজার, দোকানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়। জেলা শহরের মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে লোকজন কারণে অকারণে রাস্তায় বের হচ্ছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবির হোসেন, আরিফুজ্জামান ও অং সিং মারমার নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন পয়েন্ট ও সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে চেকপোস্ট বসিয়ে এ জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা এবং অকারণে বাসা থেকে বের হওয়া সহ সরকারি বিধি অমান্য করার অপরাধে ৮১ জনকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ।

এছাড়াও সকাল থেকে সেনাবাহিনীরও একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে। অকারনে রাস্তায় বের হওয়া মানুষকে ফিরিয়ে দেয় তারা। সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনছার বাহিনী জেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মোবাইল কোর্টের সাথে স্কাউট ও গালস সহযোগীতা করে।