বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ভোলায় লকডাউনের তৃতীয় দিনে সড়কে বেড়েছে চলাচল, আটক-জরিমানা অব্যাহত

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাত দিনব্যাপী কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও ভোলায় পুলিশ, গোয়েন্দা পুলিশ, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যগন তৎপর ছিলেন। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭৮ জনকে জরিমানা করেন।

শনিবার (৩ জুলাই) সকাল থেকেই জেলা শহর ও উপজেলা শহরগুলোর বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে তাদের।

এদিন শহরের কিছু এলাকায় মানুষের চলাচল আগের দুদিনের তুলনায় বেড়েছে। টহল এবং চেকপোস্টে তল্লাশির পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা অব্যাহত রয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজারগুলোতে শনিবার মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। অলিগলি,পাড়া ও মহল্লায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় দেখা গেছে।

বিধি-নিষেধ মানাতে জেলা শহর সহ উপজেলাগুলোর বিভিন্ন পয়েন্টে আগের মতোই আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা রয়েছে। পুলিশের তল্লাশি পেরিয়েই বাইরে বের হতে হচ্ছে সবাইকে।

শনিবার বৃষ্টি কম থাকায় মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কথা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে মোটর সাইকেলে দুইজন দেখলে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। সড়কে কোনো গাড়ি কেন বের হয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। কেউ আইন না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিছু কিছু এলাকায় শনিবার অটো বোরাক ও রিক্সার সংখ্যা ছিল বেশি। ব্যক্তিগত গাড়ি চলাচল কম থাকলেও জরুরি সেবার পরিবহনসহ পণ্য পরিবহনের গাড়ি চলতে দেখা যায়।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হাসান জানান, কঠোর বিধিনিষের অমান্য করায় ১১ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শনিবার ভোলায় সাত উপজেলায় ৭৫ টি মামলায় ৭৮ জনকে ৬০ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য-কঠোর বিধিনিষেধের প্রথম দুই দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় ১০৪ জনকে প্রথম দিন জরিমানা ও ২ জনকে কারাদÐ এবং দ্বিতীয় দিন ১৮৩ জনকে জরিমানা ও ৩ জনকে কারাদÐ দেওয়া হয়েছে।