বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বিষখালী নদী থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হলো বাবা

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি:ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ হয়েছেন। এসময় স্থানীয় জেলেরা এগিয়ে এসে নদী থেকে ছেলেকে উদ্ধার করতে সক্ষম হওয়ায় সে প্রাণে বেঁচে গেছে বলে জানাগেছে।

নিখোঁজ জেলে লিটন সিকদারের সন্ধানে সোমবার সকাল থেকে নদীতে ফায়ার সার্ভিস বিভাগের ডুবুরি দল দিনভর সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ লিটন সিকদার (৩৬) উপজেলার চাঁনপুরা গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চাঁনপুরা গ্রামের লিটন সিকদার তার ছয় বছর বয়সের ছেলে রামিন সিকদারকে নিয়ে রবিবার বিকেলে ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়।

ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবা নদীতে ডুবে নিখোঁজ হয়। সোমবার সকালে নদী তীরে বাবাকে খুঁজতে এসে কান্নায় ভেঙে পড়ে ছেলে রামিন সিকদার ও স্ত্রী শাহিনুর বেগম।

প্রতিবেশী জেলে খোকন খান বলেন, ছেলে ও বাবা দুইজনেই ডুবে যাচ্ছেন দেখে আমরা আশে পাশেরজেলেরা দ্রুতো তাদের নৌকার কাছে আসি। আমরা চেষ্টা চালিয়ে ছেলেকে নদী থেকে উদ্ধার করতে পারলেও ওর বাবা লিটন সিকদার কে খুঁজে পাইনি।

নিখোঁজ জেলের স্ত্রী শাহিনুর রবগম বলেন, আমার স্বামী বিভিন্ন হাটবাজারে তরকারি বিক্রির কাজ করেন। নদী তীরে বাড়ি হওয়ায় মাঝে মধ্যে ইলিশ মাছ ধরতেন। রবিবার বিকেলে ছেলেকে নিয়ে মাছ ধরতে যায় সে। ছেলে নৌকা থেকে নদীতে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাপ দেয় স্বামী লিটন। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে অন্য জেলেরা উদ্ধার করেছে।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নদীতে উদ্ধার চালাচ্ছেন। তবে নদীতে জোয়ার থাকায় এখনো নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।