বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পটুয়াখালীতে অস্ত্রের ভয় দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে আরিফ (২৮) নামের এক লম্পট যুবকের বিরুদ্ধে চার সন্তানের জননী বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন ওই নারী বলেন, ঢাকার নারায়ণগঞ্জে আমাদের খাবার হোটেল ও দোকান ছিল। দুই বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে পটুয়াখালীর ২ নম্বর ব্রিজ এলাকার বাবার বাড়িতে চলে আসি। সেখানে কিছুদিন থাকার পর সন্তানদের নিয়ে জেলগেট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করি। প্রায় ৮ মাস আগে আরিফ নামের স্থানীয় এক যুবক বাড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে আমাকে ধর্ষণ করে। এসময় আরিফ নেশাগ্রস্ত ছিল।

তিনি আরও অভিযোগ করেন, পরে সে (আরিফ) ভয়ভীতি দেখিয়ে আমাকে আরও বেশ কয়েকবার ধর্ষণ করে। তার অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে জেলগেট এলাকা থেকে বাসা পরিবর্তন করে বালুর মাঠ এলাকায় বাসা ভাড়া নেই। কিন্তু সেখানে গিয়েও আরিফ আমাকে ধর্ষণ করে। এক পর্যায় অন্তঃসত্ত্বা হয়ে পরি। বিষয়টা আরিফকে জানানোর পর থেকে তার আর তার দেখা পাওয়া যানি। শুক্রবার আমি অসুস্থ হয়ে পরলে ছেলেকে নিয়ে হাসপাতালে আসি।

এ বিষয় জানতে আরিফের মোবাইলফোনে একাধিকাবার কল করে ও তার বাসায় গিয়েও বক্তব্য পাওয়া যায়নি। তবে আরিফের বাবা আজিজুর রহমানের দাবি, ওই নারীর সঙ্গে আরিফের কোনও সম্পর্ক নেই।