শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের এক সংরক্ষিত মহিলা সদস্যদের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের এক বাসিন্দা।

গত ১ জুলাই বৃহস্পতিবার উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়া ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আকলিমা বেগমের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯- ২০২০ চক্রে ওই তিন ওয়ার্ডের গরীব দুস্থ্য পরিবারের সহায়তায় জন্য প্রদত্ত ভিজিডি কার্ড আকলিমা বেগম সঠিক ভাবে বিতরণ করেন নাই। বরং প্রকৃত গরীব অসহায় মানুষকে বঞ্চিত করে নিজের নামসহ নিকটাত্মীয়দের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেছেন। আর নিজ নাম ব্যবহার করে গত ২০১৯-২০ চক্রের ৭২০ কেজি ভিজিডির চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলা নির্বাচনের তালিকার চুড়ান্ত ছকে আকলিমা বেগমের ক্রমিক নং – ৯৬৬ বলেও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী লাল মিয়া বলেন, আকলিমা বেগম একজন দুর্নীতিবাজ মহিলা। অত্যন্ত লোভী এই মহিলা নিজের স্বার্থ হাসিলের জন্য গরীব অসহায় মানুষের সহায়তায় জন্য প্রদত্ত ভিজিডির কার্ডের তালিকায় নিজের নামসহ নিকটাত্মীয়দের নাম দিয়ে গরীবের হক ৭২০ কেজি চাল আত্মসাৎ করেছেন। এই মহিলার দুর্নীতির কারণে আমার ওয়ার্ডসহ তিন ওয়ার্ডের প্রকৃত গরীব অসহায় মানুষ ভিজিডির সুবিধা থেকে বঞ্চিত। আমি তার দুর্নীতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করেছি। অভিযোগের অণুলিপি জেলা প্রশাসক মহোদয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয়ের নিকটও জমা দিব। আমি আশা করি অনতিবিলম্বে তাঁরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

এব্যপারে আকলিমা বেগমের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমি অসুস্থ্য এক আত্মীয়ের বাড়ীতে আছি। আমার লোক আছে সেই আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করবে বলেই তিনি কলটি কেটে দেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, চাল আত্মসাতের ঘটনার তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।