বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ৮:০৬
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

লকডাউনের ৫ম দিনেও কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনেও কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সরকার ঘোষিত লকডাউনের পর থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুমন দাস, ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ অন্যান্য পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে ফুলবাড়ীর বিভিন্ন হাট বাজার সহ বালারহাট বাজার লকডাউন কার্যকরে ব্যাপক তৎপরতা চালান। এ সময় মুখে মাক্স না থাকার কারণে বালারহাট বাজারে তিন জনের ও কদমতলা বাজারে দুই জনের মোট ৪০০টাকা পাঁচ জনের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস। বালারহাট বাজারে বিকাল ৫টার ভিতর বন্ধ করার নির্দ্দেশ ও যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক দিয়ে সতর্ক করে দ্যান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।পুলিশের তৎপরতায় রাস্তা ঘাট ছিল সাবাভিক আর কাঁচাবাজার ও ঔষধের দোকান ছাড়া বন্ধ ছিল দোকানপাট।

লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।