বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

নিখোঁজের পাঁচদিন পরেও মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি

শামীম আহমেদ  রহস্যজনকভাবে নিখোঁজের পাঁচদিন পরেও মাদরাসা ছাত্র আল-জিহাদ সানির (১৪) সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ আল জিহাদ সানি জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মনির সেরনিয়াবাতের পুত্র ও ঝালকাঠি এনএস কামিল মাদরাসার হাফিজীয়া বিভাগের ছাত্র। সানির মা কুমকুম নাহার জানান, ওই মাদরাসার শিক্ষক খলিলুর রহমান গত ৩০ জুন রাতে তাকে ফোন করে জানান আল-জিহাদ সানিকে সন্ধ্যা থেকে মাদরাসায় খুঁজে পাওয়া যাচ্ছেনা।

তবে রহস্যজনক কারণে সানি নিখোঁজের ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষ আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়ে নিখোঁজ সানিকে খুঁজে বের করতে তিনি (কুমকুম নাহার) গত ২ জুন ঝালকাঠি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন জানান, নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।