শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৫৯
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

লকডাউন: বরিশালে অপারেশন কোভিড শিল্ড- পর্ব ২ এর কার্যক্রম শুরু

ডেস্করিপোর্ট  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্তক লকডাউনের পঞ্চম দিনে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দেশের যে কোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে ছিল আছে এবং সর্বদায় থাকবে ।

এরই ধারাবাহিকতায় বর্তমান করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকারের দেয়া কঠোর লকডাউনে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে বাংলাদেশে সেনাবাহিনী গত ১লা জুলাই থেকে সারা বাংলাদেশে অপারেশন কোভিড শিল্ড- পর্ব ২ এর কার্যক্রম শুরু করে।

এরই প্রেক্ষিতে ৭ পদাতিক ডিভিশন ও ৬ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ৬২ ই বেঙ্গল ও ৪১ বীরের তত্ত্বাবধানে বরিশাল জেলায় টহল কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন তিনটি টহলের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, বরিশালের বানারীপাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, উজিরপুর সহ বরিশাল সদরের বিভিন্ন জায়গায় পৃথক পৃথকভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।