বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মঠবাড়িয়ায় চালু হলো মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

মঠবাড়িয়া প্রতিনিধি  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সরকারীভাবে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মঠবাড়িয়া সরকারী কলেজ পুকুর সংলগ্ন খোলা জায়গায় এ পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়।

পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল আলীম।

তিনি বলেন, সাতক্ষীরা জেলার সকল উপজেলা, বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলা এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় নিরাপদ ও সুপেয় পানির সংকটের বিষয়টির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে সদয় নির্দেশনা প্রদান করেন। আর এ নির্দেশনা অনুযায়ী মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা হয়। এর ধারণ ক্ষমতা ৬০০ লিটার পার ঘন্টা।