বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

চিকিৎসকদের বদলির আদেশ স্থগিত

ডেস্করিপোর্ট  সারাদেশে চিকিৎসকদের বদলির আদেশে তথ্যে ভুল থাকায় সংশ্লিষ্টদের বদলির আদেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলাবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বদলির আদেশ স্থগিত করে। আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।মন্ত্রণালয়ের উপসচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সহস্রাধিক চিকিৎসককে একসঙ্গে বদলি করে স্বাস্থ্য সেবা বিভাগ।

এর মধ্যে সোমবার (৫ জুলাই) একদিনে স্বাস্থ্য ক্যাডারের প্রায় এক হাজার চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। আর আগের দিন রোববার (৪ জুলাই) বদলির আদেশ এসেছে আরও শতাধিক চিকিৎসকের। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে পাঁচজন সহকারী সার্জনকে গত ৫ জুলাইয়ের সংশোধিত প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তাদের খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অধিদফতরে ওএসডি করা হয়।

এর মধ্যে পাঁচজন সহকারী সার্জনকে গত ৫ জুলাইয়ের সংশোধিত প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তাদের খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অধিদফতরে ওএসডি করা হয়।