বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বাকেরগঞ্জে ৫০০ শত অসহায় মানুষকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

ডেস্করিপোর্ট  বরিশাল জেলার বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৫০০শত গরীব,অসহায়,সুবিধাবঞ্চিত,দিনমজুর,হতদরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার(৬ জুলাই) পাদ্রীশিবপুরে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ এ খাদ্য সহায়তা দেন।

জানাগেছে,বাংলাদেশ সেনাবাহিনী,যে কোনো দূর্যোগ মোকাবেলায় সরকারের আহ্বানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছে। সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

একই সাথে সেনাসদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ খাদ্য সহায়তা দেন।জনগণের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে।