শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৪১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি  বরিশালের গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ভূরঘাটা চেকপোস্ট এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বানরীপাড়া উপজেলার কচুয়া গ্রামের মফিজ বেপারীর ছেলে জসিম বেপারী (৩৫) এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জয়নাল বালীর ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় করোনাকালীন বিধিনিষেধ কার্যকর করতে একদল পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেজনক ভাবে ঘোরাফেরা করায় পুলিশ দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’