বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৩৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দোহারে সোয়া ৫ কোটি টাকার চায়না জাল জব্দ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ নৌ পুলিশ কর্তৃপক্ষ ঢাকার দোহার উপজেলায় রাতব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকার দোহার নতুনবাজার এলাকা থেকে পাঁচ লাখ মিটার চায়না জাল জব্দ করা হয়। জব্দ করা এ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশপ্রধান মো. আতিকুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের উৎপাদন বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ।

দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার নিষিদ্ধ ঘোষিত জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চায়না জাল উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।