বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

দপদপিয়ায় ৪০০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে ৪০০ গরীব,অসহায় ও দুস্থ্যব্যাক্তির মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

বুধবার(৭ জুলাই) ৬২ ই বেংগলের মেজর মুন্তাজার রাশেদীন এর উপস্থিতিতে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক বি্রগেড এর অধীনস্থ ৬২ ই বেংগল এবং ৪১ বীর এর সদস্যবৃন্দ ত্রান বিতরণ করেন।

জানাগেছে,বাংলাদেশ সেনাবাহিনী যে কোন দূযোগ মোকাবেলায় সরকারের অাহবানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে অাসছে। বর্তমানে করোনা পরিস্থিতিও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরণের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলছে; এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছ।

সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাধেঁ কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম করছে। জনগনের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে।