শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে দুই মাথা-তিন পা নিয়ে অদ্ভুত শিশুর জন্ম

ডেস্করিপোর্ট  বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা এবং তিন পা যুক্ত একটি শিশু। তবে বিরল এই শিশুটি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জন্মের কয়েকঘন্টার মাথায় মৃত্যু হওয়া শিশুটির বাবা-মা পিরোজপুরের আব্দুল জলিল ও শারমিন দম্পতি। নবজাতকের মৃত্যু হলেও মা সুস্থ আছে বলে জানা গেছে।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুটি ভুমিষ্ট হয়। শিশুটির হাত দুটি হলেও পা তিনটি। একটি পা দেহের পেছনের দিকে।

শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে জানানো হয়েছে, ‘শিশুটি বরিশালের কোন একটি হাসপাতালে জন্ম নিয়েছে। তবে কোন হাসপাতালে জন্মেছে সেটা তারা নিশ্চিত নন। তবে শিশুটিকে শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করার পরে নবজাতক ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু নবজাতক ওয়ার্ডে আসার আগেই তার মৃত্যু হয়। এ কারণে শিশুটির নাম-পরিচয় ভর্তি রেজিস্ট্রারে তোলা হয়নি। শিশুটির শরীরিক অবস্থা ভালো না থাকা এবং ওজন কম হওয়ার কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা শেবাচিমের শিশু বিভাগের চিকিৎসকদের।