মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১২:২২
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে কর্মহীন ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

শামীম আহমেদ  দেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন চলছে তাই বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আজ ৭ জুলাই বুধবার দুপুর ১২ টায় দিকে বরিশালের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তকর্মহীন ৩৫০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পর্যায় ক্রমে আরো অনেক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি হিজড়া, মান্তা স¤প্রদায়সহ ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।