বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে করোনার সুরক্ষা সামগ্রী ও পোশাক বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিরূপ প্রভাব পড়েছে মানুষের জীবন-জীবিকায়। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবি মানুষ। করোনার করাল গ্রাসে কর্মহীন হওয়ায় সংকটে জীবনযাপনের পাশাপাশি করোনা সুরক্ষা সামগ্রীর অভাবে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন এসব কর্মহীন মানুষ। এমন পরিস্থিতিতেই আসছে কোরবানির ঈদ। আর আসন্ন ঈদকে ঘিরে আনন্দের ছিটেফোঁটাও নেই এসব কর্মহীন পরিবারের মাঝে। এই যখন অবস্থা ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কিসামত প্রাণকৃঞ্চ গ্রামের একদল যুবক ওই এলাকার অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার ৬ জুলাই বিকালে যুবকদের উদ্যোগে মাস্ক, প্যারাসিটামল জাতীয় ঔষধ ও অসচ্ছল পরিবারগুলির শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের হাতে নতুন পোশাক তুলেদেন।

মানবতার সেবায় নিয়োজিত যুবকের একজন নূর ইসলাম বলেন, করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনের ফলে এ এলাকার শ্রমজীবি মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। তাছাড়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতার অভাবে এখানকার অনেকেই সংক্রমনের ঝুঁকিতে রয়েছে। আমরা পরিস্থিতি বিবেচনায় অত্র অঞ্চলের কিছু যুবকের নিজ উদ্যোগে এ এলাকার কর্মহীন পরিবারটির মাঝে মাস্ক, প্যারাসিটামল জাতীয় ঔষধ বিতরণ করেছি। পাশাপাশি করোনায় সংক্রমনের ঝুঁকি এড়াতে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালাচ্ছি। তাছাড়াও কর্মহীন ও অসচ্ছল ৭৫ টি পরিবারের ছোট শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পোশাক বিতরণ করেছি। চলমান পরিস্থিতিতে আসন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবান সকলকে নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

বাড়িতে বাড়িতে সুরক্ষা সামগ্রী ও পোশাক বিতরণ কাজে আমিনুল, মজনু, রাসেল, সোহেল, সবুজ, জাহিদুল, হাবিব, দুদুল অংশ নেন।