শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

২০ টাকার স্ট্যাম্পে সই করে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্ক না করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক  আর্জেন্টিনার সমর্থকদের ‘নির্বোধ’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে তর্কে আর না জড়ানোর অঙ্গীকার করে ২০ টাকার স্ট্যাম্পে সই করেছেন এক ব্রাজিল সমর্থক। ওই স্ট্যাম্পে সাক্ষী হিসেবে আরেক ব্রাজিল সমর্থকের স্বাক্ষরও রেখেছেন তিনি।

শুধু তাই নয়, অঙ্গীকারকৃত সেই স্ট্যাম্প ফটোকপি করে বিলিও করেছেন ওই ব্রাজিল সমর্থক। এমন ঘটনাটি ঘটে নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার দিবাগত রাতে।

এরপর ওই সমর্থক রাতেই তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিষয়টি পোস্ট করলে পরদিন বুধবার ভাইরাল হয় তা। ব্রাজিলের ওই সমর্থক নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি।

স্ট্যাম্পে তিনি লেখেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াবো না।

‘কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা খেলায় না। বিভিন্ন দলের শিরোপা সংখ্যা কথায় আসামাত্রই এরা পাগলা ষাঁড়ের মতো তেড়ে আসে।’

তিনি আরও লেখেন, ‘কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে চিল্লাপাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকেরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। তারচেয়ে বরং অন্যান্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে; তাদের সঙ্গে জড়ান। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন?’

ওই অঙ্গীকার নামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন তিনি। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

এ বিষয়ে জানতে চাইলে আল বাকি বলেন, আমার ছাত্ররাজনীতির সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় আসলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। তর্কে জড়িয়ে তিক্ত অভিজ্ঞতাও আছে। তাই আর্জেন্টিনা সমর্থকদের বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা, যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়। তাই এই বিষয়টিই যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের।

তিনি আরও বলেন, এটি অনেকের কাছে পাগলামি মনে হলেও আমাদের মতো ফুটবলপ্রেমী বা সমর্থকদের জন্য সঠিক কাজ বলে মনে করি। সবাই যে যার দল সাপোর্ট করুক। আমার পছন্দের দল ব্রাজিল সবাইকে দেখিয়ে দেবে সময় মতো, কে সেরা দল। তবে হারুক বা জিতুক ব্রাজিল সব দলের চেয়ে বেস্ট বলে মনে করি।