মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় মটর শোভাযাত্রা ও মাইকিংয়ের মাধ্যমে এসপির কোভিড সচেতনতা অব্যাহত

ডেস্করিপোর্ট  মহামারি করোনা সংক্রমন রোধে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের মটর শোভাযাত্রা ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা অব্যাহত রয়েছে।

বুধবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে চলমান লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি প্রতিপালন, ও সাধারণ লোকদের মাস্ক পরায় উদ্বুদ্ধ করণের অংশ হিসেবে মাইকিং ও মটর শোভাযাত্রা র‍্যালির আয়োজন করা হয়। গাড়ীতে করোনা ভাইরাস সচেতনতা ব্যনার, স্টিকার ও মাইক সংযুক্ত ছিল।

এ ছাড়াও এই র‍্যালিতে সুসজ্জিত বাদক দল ব্যান্ড বাজিয়ে সাধারণ লোকদের সচেতন ও র‍্যালিকে আরো বেশি বেগবান করে। র‍্যালিটি পুলিশ লাইন্স হতে শুরু হয়ে মজমপুর, চৌড়হাস, মোল্লাতেঘোরিয়া, হাউজিংয়ের প্রত্যেকটা গলি প্রদক্ষিণ,

নিশান রোড, কাটাই খানা মোড়, সরকারি কলেজ রোড, হাসপাতাল রোড, ট্রাফিক মোড়, কুষ্টিয়া পৌরসভার সামনে, রেইন উইক মোড়, ছয় রাস্তা, বক চত্বর, হয়ে পদব্রজে বঙ্গবন্ধু মোড়াল, কুষ্টিয়া পৌরসভার সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে মজমপুর গিয়ে শেষ হয়।

কুষ্টিয়ায় সর্বাত্মক লকডাউনের ১৭তম দিনেও সরেজমিনে উপস্থিত থেকে কুষ্টিয়ায় লকডাউন প্রতিপালনে জনগণকে বাধ্য করা ও র‍্যালিটি স্বার্থক করতে মুক্ষ্য ভুমিকা পালন করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ওসি কুষ্টিয়া মডেল থানা, ওসি ডিবি, টি আই (এডমিন) কুষ্টিয়াসহ জেলা পুলিশ কুষ্টিয়ার সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।