বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে বৃদ্ধের উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় থানায় মামলা

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের কবির শেখ বৃদ্ধের উপর স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে।

গত মঙ্গলবার বিকালে বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটে। তবে বৃদ্ধ কবির শেখের উপর স্থানীয় কথিত কিশোর গ্যাংয়ের হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার ভাইরাল হলে প্রশাসনের নজরে আসলে তখনই ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেন এবং বৃদ্ধ কবির শেখের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে এবং আরও অজ্ঞাত আসামী করে বুধবার কাউখালী থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৩, তারিখ: ৭/৭/২১ইং।

বর্তমানে বৃদ্ধ কবির শেখ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।