শুক্রবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৩
শিরোনাম :
সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক মহিলার মৃত্যু

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ও ভাতিজাদের দায়ের কোপে সাজিনা বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলার পিতা ফরহাদ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সদরের খুলিয়াতারী গ্রামের ফরহাদ আলী (৬০) তার জমিতে ধান রোপনের জন্য গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তারই বড় ভাই ফারছেদ আলীর পুত্র ছয়ফুল গং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কোপাতে থাকে। এ সময় ফরহাদ আলীর স্বামী পরিত্যাক্তা কন্যা সাজিনা বেগম (৪৫) পিতাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকেরা তাকেও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশংকা জনক অবস্থায় তাদেরকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে সাজিনা বেগমের মৃত্যু হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত সোহেল (১৮) ও সুলতানা বেগম (৩৬) নামের দু’জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, প্রায় দু’বছর পূর্বে মৃত. সাজিনার ছোট ভাই তাজুল ইসলাম ও প্রতিপক্ষের দ্বারা হত্যা কান্ডের শিকার হয়েছিল।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।