বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ঢাকায় করোনা রোগীদের জন্য ১২০০ বেডের হাসপাতাল হচ্ছে

ডেস্করিপোর্ট  প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১২০০ বেডের (শয্যা) একটি হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে সরকার।

এই হাসপাতালটি বিএসএমএমইউর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করা হবে।

শনিবার হাসপাতাল চালুর বিষয়ে রাজধানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী করোনা হাসপাতাল ও শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তারপরই ঢাকা শহরে আমরা ভবন দেখা শুরু করি। কাল (শুক্রবার) সারাদিন অনেক ভবন দেখা হয়েছে যেগুলোকে হাসপাতালে রূপান্তরিত করা যায়। এর মধ্যে এই কনভেনশন হলটিকে আমরা নির্ধারণ করেছি।

মন্ত্রী বলেন, এখানে সাধারণ শয্যা ছাড়াও করোনা রোগীদের চিকিৎসার জন্য ৪০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং ৪০০ শয্যার হাই-ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থাকবে। একটি পৃথক হাসপাতাল হচ্ছে এখানে। এখানে করোনার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো হাসপাতালটি হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।