বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

নারায়নগঞ্জে অগ্নিকান্ডে চরফ্যাশনের তিন কিশোর শ্রমিক নিখোঁজ

ভোলা প্রতিনিধি  নারায়নগঞ্জের রূপগঞ্জে সেজান সুজ কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজ রয়েছেন ভোলার চরফ্যাশনে তিন কিশোর শ্রমিক। যাদের সন্ধান গত ৩ দিনেও মেলেনি। তবে এ তিনজনই ঘটনার দিন কারখানার চতুর্থতলায় কাজ করছিলেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছেন।

এই অগ্নিকান্ডে পর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছেনা। সেদিন তাদের ভাগ্যে কি ঘটেছে তাও জানেনা নিখোঁজদের স্বজনেরা। তারা বেঁচে আছেন কিনা তাও জানা নেই চরফ্যাশন উপজেলা প্রশাসনের। তবে উপজেলা প্রশাসন বিষয়টির সার্বিক খোজ-খবর নিচ্ছে।

চরফ্যাসনে নিখোঁজ তিন কিশোকর শ্রমিক হলেন, চরফ্যাসন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আমিনাবাদ গ্রামের ফজুলের ছেলে হাসনাইন (১২) এবং একই বাড়ির কবিরের ছেলে রাকিব (২৮) এবং এওয়াজপুরর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডেও কারিকর কান্দির আ: মান্নানের ছেলে নোমান। এরমধ্যে হাসনাইন এবং রাকিব সেমাই প্যাকেটজাত করনের কাজ করতো। নিখোঁজ তিন জনের মধ্যে দুই জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল এমরান প্রিন্স জানান, রাকিব ও হাসনাইন নিহত হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। তারা তখন (দূর্ঘটনার দিন) কারখানার চতুর্থতলায় কাজ করছিলেন।

এদিকে নিখোঁজ শ্রমিকদের পরিবারে চলছে শোকের মাতম। ছেলের কথা বার বার মনে করে কান্না ভেঙ্গে পরছেন স্বজনরা। অগ্নিকান্ডের ঘটনার পর থেকে ওই সব পরিবারে যেন চলছে শোকের মাতম। কেউ সন্তান কেউ বাবা হারিয়েছেন। কারখানায় কাজ করতে গিয়ে নিখোঁজ শ্রমিকদের দরিদ্র পরিবারগুলো যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নিখোঁজ হাসনাইনের বাবা ফজলু জানান, তার ছেলে (হাসনাইন) কারখানায় কাজ করতো। কারিগর রাকিবের সহকারি হিসাবে ওই কারখানার চতুর্থ তলায় কাজ করতো। দূর্ঘটনার দিনও তারা কারখানায় অবস্থান করেছিলো।

জানতে চাইলে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, এখন পর্যন্ত আমরা ৩ জনের নাম-ঠিকানা পেয়েছি, তারা সবাই চরফ্যাসন উপজেলার বাসিন্দা এবং দূর্ঘটনা কবলিত কারখানার শ্রমিক ছিলেন। তবে তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা ঢাকায় সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করছি।