বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঝালকাঠিতে শিশুর নগ্নছবি ইমোতে ছড়িয়ে দেয়ায় নারী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৯ বছরের মেয়েশিশুর নগ্ন ছবি মুঠোফোনে ধারণ করে ইমো অ্যাপসের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে উপজেলার কানুদাসকাঠি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারীর নাম শিল্পী বেগম

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মা–বাবা ভারতে অবস্থান করায় সে নানাবাড়িতে থাকে। শিল্পী বেগমের সঙ্গে মেয়েটির পরিবারের আগে থেকেই বিরোধ চলে আসছিল। শনিবার সকালে শিল্পী শিশুটিকে একা পেয়ে তার নগ্ন ছবি তুলে ইমোতে ছড়িয়ে দেন।

এ ঘটনায় শিশুটির ফুপু বাদী হয়ে গতকাল শিল্পী বেগমের নামে রাজাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পর রাতেই অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আজ রোববার সকালে কারাগারে পাঠানো হয়।