বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ব্রাজিল সমর্থকের মাথায় ডিম ও ময়দা মাখিয়ে বিজয় উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কুয়াকাটায় দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মাখিয়ে বিজয় উদযাপন করেছে আর্জেন্টিনার সমর্থকরা।

রোববার (১১ জুলাই) বেলা ১২টায় পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কাণ্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেন ছাদ্দাম মাল ও মাকসুদ আকন। এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবু বকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন তাদের মাথায় ডিম, রং ও ময়দা মাখিয়ে দেন।

বিষয়টি নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।