বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

চট্টগ্রামে একদিনে করোনায় ৯ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় সংক্রমিত হয়েছে ৮২১ জনের শরীরে, যা এযাবৎকালে একদিনে করোনা শনাক্তে এটি সর্বোচ্চ।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ৬৫ হাজার ৮২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ শতাংশ। করোনায় চট্টগ্রামে মারা গেছেন ৭৮০ জন।

এর আগে গত শুক্রবার ২৪ ঘণ্টায় ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়। এর পরে এটিই শনাক্তের রেকর্ড।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫২৭ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৯৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন শহরের এবং ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে এক হাজার ৯০৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৬০৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩২ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় তিন ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে দুই হাজার ৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭০৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৪ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ১৪ ব্যক্তির মৃত্যু হয়।