বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:০৫
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

প্রেমিকাকে বশ করতে তাবিজে ফল না পাওয়ায় ডাবপড়া, দিতে রাজি না হওয়ায় গৃহবধূ খুন

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রেমিকাকে বশিকরণ করতে ‘ডাবপড়া’ দিতে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে মেয়েসহ গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার শিলকূপ ইউনিয়নের টাইমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাতেমা বেগম (৪২)। তিনি একই এলাকার মোস্তাক আহমদের স্ত্রী। এ ছাড়া আহতরা হলেন— নিহত ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২), তাদের আত্মীয় রাবেয়া বেগম (৩৫) ও তার মেয়ে বৃষ্টি (১০)।

এদিকে এ ঘটনায় মোহাম্মদ এহসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি শিলকৃপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের কাছে এহসান ‘ডাবপড়া’ নেওয়ার জন্য আসেন। এ সময় এহসান ফাতেমাকে বলেন— আমি এক মেয়েকে ভালোবাসি। তাকে আমি পেতে চাই। কিন্তু ফাতেমা ‘ডাবপড়া’ দিতে অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত দা দিয়ে প্রথমে ফাতেমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে।

পরে বাড়ি থেকে বের করে রাস্তায় দা দিয়ে ঘাড়ে, পিঠে ও মাথায় জখম করে। এ সময় বাধা দিতে গিয়ে আরও তিনজনকে কুপিয়ে জখম করে ওই যুবক।

বাঁশখালী থানার উপপরিদর্শক প্রদীপ চক্রবর্তী বলেন, এক বছর আগে ওই নারীর থেকে অভিযুক্ত এহসান একটি তাবিজ নিয়েছিলেন। তাবিজে ফল না পাওয়ায় সকালে ডাবপড়া নিতে আসেন তিনি। এ সময় ডাব কাটার দা দিয়ে ওই নারীকে কুপিয়ে জখম করে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় এহসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।