বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫৭
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

হিজলায় দুইশতাধিক অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ

ডেস্করিপোর্ট  বরিশালের হিজলায় দুইশতাধিক গরীব,অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই)৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪১ বীর এবং ৬২ ইস্টবেঙ্গলের সদস্যবৃন্দ এ ত্রাণ বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী, যে কোনো দূর্যোগ মোকাবেলায় সরকারের আহ্বানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরনের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) পরিচালনা করে চলেছে।

এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং বরিশালের প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

একই সাথে সেনাসদরের নির্দেশনায় মানবতার সেবায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ ত্রাণ বিতরণ করছে। জনগণের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।