বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

ডেস্করিপোর্ট  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম’র পক্ষে থেকে নগরীর ২৫নং ওয়ার্ডের রূপাতলী বাস টার্মিনালে কর্মহীন বাস শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

সোমবার (১২ জুলাই) বিকাল চারটায় বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডের রূপাতলী বাস টার্মিনালে কর্মহীন এক হাজার বাস শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর ম‌ধ্যে র‌য়ে‌ছে আট কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পিঁয়াজ, তিন কে‌জি ডাল ডাল ও একটি শাড়ী।

সে-সময় উপস্থিত ছিলেন রূপাতলীস্থ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ হাওলাদার, ব‌রিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর যুবলীগের সদস্য রফিকুল ইসলাম মানিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বাবু, মোস্তাফিজুর রহমান রানা সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।