মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর প্রদত্ত মানবিক সহায়তা পাচ্ছেন ১২শ’ পরিবার

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনায় বিস্তার রোধে ঘোষিত লকডাউনের প্রভাবে কর্মহীন, অসচ্ছল, গরীব অসহায় ১২শ’ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১২ জুলাই সোমবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে জিআর কর্মসূচির আওতায় বিভিন্ন পেশার কর্মহীন ও গরীব অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ) বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

বিতরণ কার্ক্রমের উদ্বোধন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ পরিবার এবং করোনার বিস্তার রোধকল্পে ঘোষিত লকডাউনের কারণে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হল। অত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট এক হাজার দুইশত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।