মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:২৪
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

বানিয়াচংয়ে ভার্চুয়াল মাধ্যমে আইন-শৃঙ্খলা কমিঠির সভা অনুষ্টিত

শাহ সুমন,বানিয়াচং প্রতিনিধি  হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সভাটি প্রতিমিাসের ন্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারনে সকল সদস্যগণ যার যার অবস্থান থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভায় অংশগ্রহন করেছেন।সভায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সভায় অংশগ্রহনকারীগণ বলেন করোনা পরিস্থিতিতে সুস্থ ও সচেতনতার পাশাপাশি দরিদ্র জনগোষ্টির জন্য পর্যাপ্ত ত্রান ও সহযোগিতার হাত সরকার থেকে প্রসারিত করতে হবে।সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সরকারের সকল আইন মেনেই আমাদেরকে চলতে হবে। পাশাপাশি করোনা সংক্রমন থেকে নিজেকে নিজের পরিবারকে ও এলাকাবাসীকে রক্ষার জন্য সব ধরনের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ইতিমধ্যে বানিয়াচংয়ে অনলাইন গরুর বাজার বেশ জনপ্রয়িতা অর্জন করেছে। এবং ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

১২ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,ফজলুর রহমান প্রমূখ।