বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৭
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ

আল মামুন ফুলবাড়ী প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৮৯ জন কর্মহীন হোটেল শ্রমিকের মাঝে সোমবার বিকেল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শফিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা মো. নবীউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন সরকার, দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, চলমান কলডাউনের কারণে হোটেল শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে ৮৯ জন কর্মহীন হোটেল শ্রমিককে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যাতে করে এসব কর্মহীন শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে নিজ বাড়ীতে নিরাপদে অবস্থান করেন। এছাড়াও উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ১০০ টি খাদ্য সামগ্রী, ২৫ টি শিশু খাদ্য সামগ্রী এবং ২৫ টি পশু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে কেউ খাদ্য সংকটে পড়লে সেটি জানালে তাকে খাদ্য সহায়তা দেওয়া হবে।