বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও :ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুর উপর বখাটে ও মাদকাসক্তের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে ও জেলায় কর্মরত সকর সাংবাদিক বৃন্দের অংশগ্রহণে বৃহস্পতিবার সকালে একটি র‍্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি জেলা প্রশাসন চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও  প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাবেক সহ সভাপতি শাহিন ফেরদৌস, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, সাংবাদিক হুরুনর রশিদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা প্রেসক্লাব সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠুর উপর এ ধরনের সন্ত্রাসী হামলাকারী ও তার মদত দাতাদের কঠিন শাস্তির দাবী জানান। প্রতিবাদ সভা শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।