বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:০৯
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ভোলায় মাছের খামারে বিষ প্রয়োগ,৩ লাখ টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে পূর্ব শক্রুতার জের ধরে রুবেলের মাছের খামারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে খামারের প্রায় ২৫হাজার মাছ নিধন হয়েছে এবং ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে ।

বুধবার গভীর রাতে জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে রুবেলের মাছের খামারে এ ঘটনা ঘটে।

মো.রুবেল জানান,উপজেলার শশীভূষ থানার জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নিজ বাড়ির মাছের খামারে পূর্বশক্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।বিষের প্রতিক্রিয়ায় খামারে তেলাপিয়া, সিলভারকাপ, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ২৫হাজার পিচ মাছ নিধন হয় এবং ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এঘটনায় শশীভূষণ থানায় মামলার প্রস্তুতি চলছে ।

শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাছের খামারের মালিক ফোনে বিষয়টি আমাকে জানিয়েছে।এব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।