বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৯
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা ওমর খুন

সোহেল মোহাম্মদ মুবিন চৌধুরী, কক্সবাজার :টেকনাফের হ্নীলায় নিজ বাড়ী থেকে ধরে নিয়ে ওমর ফারুক (৩০) নামের এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউপি’র জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারি সন্ত্রাসী ওমর ফারুকের নিজ বাড়ী থেকে ধরে নিয়ে পাহাড়ে পাশে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ আনতে গেলে ডাকাত দল লাশ আনতে বাধা দেয়। নিহত ওমর ফারুক হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এম আর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।

নিহতের পিতা জানান, কোনো কারন ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

এদিকে ওমর হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, হত্যাকাণ্ডে শতাধিক অস্ত্রধারী রোহিঙ্গা অংশগ্রহন করে। হত্যা শেষে তারা দলবেঁধে শালবাগার পাহাড়ের দিকে চলে যায়।