বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বিধবার লাশ নিলো না পরিবার, দাফন করলো ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ

মোস্তাফিার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা বেওয়া(৫২) নামের এক বিধবার মৃত্যুর পরে লাশ নিতে আসেনি তাঁর স্বজনেরা। অবশেষে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা নেতৃবৃন্দের উদ্যোগে যথাযথ ধর্মীয় রীতি অনুসারে ঐ বৃদ্ধার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

ফাতেমা বেওয়া উপজেলার দাসিয়ারছড়া সমন্বয় পাড়া গ্রামের বাসিন্দা মৃত বানু মামুদের মেয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় তিন মাস চিকিৎসাধীন থাকার পরে ১৭ জুলাই শনিবার বিকেলে মারা যান ফাতেমা বেওয়া। মৃত্যুর পর খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ফাতেমা বেওয়ার স্বজনদের সাথে বারবার যোগাযোগ করলেও তারা কেউই লাশ নিতে রাজি হননি।

মেহেদি জানান, বিধবার এক ছেলে ও এক মেয়ে আছে তারা দুজনেই বর্তমানে ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। আর তার দিন মজুর তিন ভাই বাড়ীতে থাকলেও টাকার অভাবে লাশ দাফন কাফনের খরচ জোগাতে না পেরে তারাও লাশ নিতে রাজি হননি। পরে আমি উপজেলা ছাত্রলীগের সদস্যদের সাথে নিয়ে লাশ দাফনের উদ্যোগ গ্রহণ করি।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, সমাজসেবক মুকুল বিদ্যুৎ , মোজাফফর হোসেন, বাঁধন, ত্রিপুল আরমি, হারুন, জুয়েল ভাইয়ের সহযোগিতায় রাত দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ চত্বরে জানাজা শেষে ফুলবাড়ী কবরস্থানে নিয়ে গিয়ে লাশ দাফন কার্য সম্পন্ন করেছি।