বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কোপা আমেরিকার দুঃখ ভুলতে মার্সিডিজ ব্রান্ডের হেলিকপ্টার কিনলেন নেইমার!

স্পোর্টস ডেস্ক  কোপা আমেরিকার দুঃখ ভুলতে মার্সিডিজ ব্রান্ডের হেলিকপ্টার কিনলেন নেইমার।কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ছুটি চলছে ফুটবলপাড়ায়। ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়নি এখনো। লা লিগা, বুন্দেসলিগা ,সেরিআ কোনো ক্লাব ফুটবলই হচ্ছে না আপাতত। বেশিরভাগ তারকারাই অবসরে।

অন্য সবার মতোই অবসরে নেইমারও। যদিও কোপা আমেরিকার শিরোপার কাছাকাছি গিয়ে সেটা না ছোঁয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছেন অবসর সময়ে।

আর সেই কষ্ট ভুলতেই হয়ত নিজের শখ পূরণে মনোযোগী হয়েছেন।এক কথায় কোপার দুঃখ ভুলতে একেবারে নতুন এক হেলিকপ্টার কিনে ফেলেছেন নেইমার। যার মূল্য ১০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মূদ্রায় ১১৭ কোটি টাকা!

এতো দাম হওয়াই স্বাভাবিক। এটি বিখ্যাত মার্সিডিজ ব্রান্ডের। মডেল -১৪৫। বাজারে নতুন এসেছে এটি।

হেলিকপ্টার কেনার খবরটি ভক্ত-অনুরাগীদের জানাতে ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন নেইমার।

যেখানে দেখা গেছে হুডি পরে নিজের বাগানের প্রাচীরে বসে নেইমার। পেছনে কালো চকচকে নতুন হেলিকপ্টারটি। হেলিকপ্টারের গায়ে তার নাম বড় করে লেখা।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও থেকে ৬০ মাইল দূরে উপকূলের কাছে বিলাসবহুল বাড়ি নেইমারের। এখন থেকে এই হেলিকপ্টারে উড়েই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।