রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:২২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

স্বরূপকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ২

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে প্রতিবন্ধি কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ রোববার ধর্ষণের শিকার শিশুর বাবা হান্নান মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা রজু করেই ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার আসামী উজ্জল হোসেন(১৯) ও মকবুল হোসেন (২০) কে গ্রেফতার করে।

ঘটনার বিবরনে বাদী অভিযোগ করেন, তার বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে এলাকায় জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ৬ জনের নাম প্রকাশ পায়।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, অভিযোগ পেয়ে ওসি তদন্তসহ থানার সব অফিসারদের নিয়ে গোটা এলাকায় চিরুনী অভিযান চালানো হয়েছে। অভিযানে দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল করানোর জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।