শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় শনিবার ৪ মামলায় সাড়ে চার হাজার টাকা এবং রবিবার বিকাল পর্যন্ত ৩ মামলায় আট হাজার একশত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।

২৪ জুলাই শনিবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে দেখা গেছে উপজেলা প্রশাসনকে। উপজেলার সড়কে ও হাটবাজারে জনসাধারণের অবাধ চলাফেরা রোধে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতা দেখা গেছে। তাছাড়াও ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা সেতুতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও হাটবাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ৪ মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

২৫ জুলাই রবিবার সকাল থেকে ফুলবাড়ী থানা পুলিশ সদস্যদের উপজেলার বিভিন্ন সড়ক ও হাটবাজারে বাজারে টহল ও সেতুতে চেকপোস্ট বসিয়ে পথচারীদের জিজ্ঞেসাবাদ করতে দেখা গেছে। দুপুরে লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস। অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার এবং মাস্ক না পড়ায় ১জনের ১শ’ টাকা জরিমানা আদায় করেন।

লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, করোনার বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আমরা অভিযান পরিচালনার পাশাপাশি সকল সরকার ঘোষিত বিধিনিষেধ ও যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণাও চালাচ্ছি। সরকারি বিধিনিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাছাড়াও চলমান পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।