বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে ২ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২৫

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। লেবুখালি ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই করে একটি ট্রলি বরিশালের উদ্দেশে রওনা হয়ে গেলে পথিমথ্যে অপর একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়।

শনিবার দুপুরে উপজেলার গোলদার বাড়ি এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিহত ব্যক্তি সুমন হাওলাদার (২৫) ট্রলিচালক ছিলেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল হাওলাদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন হাওলাদার ট্রলিতে যাত্রীবোঝাই করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার গোলদার বাড়ি এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে বিপরিতগামী একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি দুটি উল্টে রাস্তার পাশে পড়ে গিয়ে চালকসহ ২৫ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ট্রলি চালক সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা গ্রহণের পর তার মৃত্যু হয়েছে।