কুড়িগ্রাম (রাজারহাট) প্রতিনিধি গার্মেন্টস সহ রফতানি মুখী শিল্প কারখানা রোববার (১ আগস্ট) থেকে খোলার সিদ্ধান্তের কথা শুনে ঈদে বাড়িতে আসা কর্মজীবী মানুষ বাধ্য হয়ে ঢাকায় ফিরছেন। ট্রাক, কাভার্ডভ্যানসহ যে, যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন। শুধু মহাসড়ক দিয়ে নয় আঞ্চলিক সড়ক দিয়েও ঢাকায় যাচ্ছেন কর্মজীবী মানুষ।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে রাজারহাটের গার্মেন্টস কর্মীরা নদীপথে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যেতে দেখা যায়। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উপজেলার ডাংরারহাট থেকে ঢাকাগামী গার্মেন্টস কর্মী রাসেল ইসলাম জানান, কোরবানীর ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। গতকাল সিদ্ধান্ত হয়েছে রোববার থেকে গার্মেন্টস খুলবে। কোনো বাস চলাচল না করায় বাধ্য হয়ে দ্বিগুণ খরচে প্রথমে নৌকা দিয়ে নদী পাড় হই এবং পরবর্তীতে ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি ।