বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীর আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনী কেডিসি) থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ বছর বয়সি কিশোরী গৃহবধূ শুক্রবার রাতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দেয়। নুসরাত জাহান ইভা কিশোরীর লাশটি শনিবার সকালে উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

সে নগরীর ১১ নম্বর ওয়ার্ড স্টেডিয়াম কলোনীর নুরুল ইসলামের মেয়ে এবং ১০ নম্বর ওয়ার্ড কেডিসি কলোনীর বাসিন্দা রিকশাচালক রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম সম্পর্কে জড়িয়ে রবিউল ইসলামকে মাস তিনেক পুর্বে বিয়ে করেন কিশোরী। এবং এর পর থেকে সে স্বামীর সাথে কেডিসি কলোনীতে বসবাস করছিলেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার আওয়াজ পান কলোনীর বাসিন্দা। পরে শনিবার সকালে খবর আসে নুসরাত গলায় ফাঁস দিয়েছেন।

কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়জুল হক জানান, লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক ভাবে বিয়োগান্তের এই ঘটনাটি আত্মহত্যা হিসেবে গ্রহণ করলেও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এবং পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।