বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাবার কিনে দেওয়া ফোন পছন্দ না হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ডেস্করিপোর্ট  চুয়াডাঙ্গায় বাবার কিনে দেওয়া মোবাইল ফোন পছন্দ না হওয়ায় এক স্কুলছাত্র বিষপানে আত্মহত্যা করেছে।  রোববার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত লাবিব হোসেন সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা গ্রামের সালাউদ্দিন উল্লাসের ছেলে। সে ওই এলাকার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, লাবিব হোসেন ও হামিম হোসেন দুই ভাই একই ক্লাসের ছাত্র।  তারা অনলাইনে ক্লাস করার জন্য বাবার কাছে মোবাইল ফোন দাবি করলে তাদের বাবা বৃহস্পতিবার একটি স্মার্টফোন কিনে আনেন।  সেই মোবাইল ফোন তাদের পছন্দ না হওয়ায় লাবিব আরেকটি দামি ফোন চায়। এ নিয়ে বাবা ও ছেলের কথা কাটাকাটি হয়।

এর পর শনিবার রাতে লাবিব (১৪) ঘরে থাকা কীটনাশক পান করে। রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন সে মারা যায়।

নিহত কিশোরের বাবা সালাউদ্দিন বলেন, বর্তমান প্রেক্ষাপটে কিশোররা মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে। অনলাইনে ক্লাসের জন্য তাদের হাতে মোবাইল ফোন দেওয়া হলেও তারা অন্য কাজে মোবাইল ব্যবহার করছে। এতে ছাত্রছাত্রীরা ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণেই স্কুলের অনলাইন ক্লাসের জন্য দুই ভাইকে একটি মোবাইল কিনে দিই।

এ বিষয়ে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন, মোবাইল ফোন কেনা নিয়ে বাবার ওপর অভিমান করে কিশোর লাবিব আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।