বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

৩৩৩ নম্বরে ফোন শতবর্ষী বৃদ্ধের, খাদ্যসামগ্রী নিয়ে হাজির ইউএনও

ডেস্করিপোর্ট  ঘরে খাবার না থাকায় জরুরি সেবা ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা চান মল্লিক মণ্ডল নামে শতবর্ষী এক বৃদ্ধ। ফোন পেয়ে ঘরের দোরগোড়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামে। মৃত ফকিরচাঁদ মণ্ডলের ছেলে ১০২ বছর বয়সি মো. মল্লিক মণ্ডল খাদ্য সহায়তা চেয়ে জরুরি সেবা ৩৩৩ নম্বরে ফোন করেন। এর পর খাদ্যসামগ্রী নিয়ে তার বাসায় হাজির হন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন। সহায়তা হাতে পেয়ে শতবর্ষী মল্লিক মণ্ডল আবেগাপ্লুত হয়ে পড়েন।

ইউএনও জানান, জরুরি সেবায় কলের ভিত্তিতে সহায়তা দেওয়া হয়েছে একই গ্রামের ভ্যানচালক জমশের আলী, উপজেলার উথলী গ্রামের দিনমজুর শহিদুল ইসলাম, দিনমজুর মো. নাদিম ও হতদরিদ্র শামিমা আক্তারকে।

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, চলমান লকডাউন বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। কর্মহীন হয়ে পড়া চা দোকানি, ভ্যানচালক, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ নিম্নআয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত আছে।

এ ছাড়া ৪র্থ দফায় লকডাউনের প্রথম দিন থেকে এ পর্যন্ত জরুরি সেবা ৩৩৩ নাম্বারের ফোনকল পেয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অন্তত ৫০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলায় নিম্নআয়ের মানুষের খাদ্য সংকট মেটাতে সবসময় কাজ করছে জীবননগর উপজেলা প্রশাসন বলেও জানান তিনি।