বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১৮
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে ছিটমহল বাসির মুক্তির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  ৩১ জুলাই বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলবাসীর মুক্তির দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করে যাওয়া চুক্তি তাঁর সুযোগ্যকণা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের ফলে ২০১৫ সালের ৩১ জুলাই বাস্তবায়ন হয়। চুক্তি বাস্তবায়নের ফলে অবসান ঘটে ছিটমহল বাসীর দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনা আর বন্দিদশা জীবন যাপনের। আর তাই তো ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের পর থেকেই প্রতি বছর ৩১ জুলাই রাতে দেশের সর্ববৃহৎ বিলুপ্ত ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া বাসী মেতে ওঠেন মুক্তির আনন্দে।

৩১ জুলাই ২০২১ ছিটমহল বিনিময়ের ৬ষ্ঠ বর্ষ পূর্তি। প্রতি বছর নানা আয়োজনে ছিটমহল বিনিময়ের বর্ষ পূর্তি উদযাপিত হলেও চলমান করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ৬ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলার দাসিয়ারছড়ায় ডিজিটাল সার্ভিস এন্ড ইমপ্লয়েন্টমেন্ট ট্রেনিং সেন্টার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা,মোমবাতি প্রজ্জলন,কেক কাটা ও মোনাজাত কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশীদ হারুন। তিনি বলেন, আজকে ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি হলো। ৬ বছর আগে সকল ছিটমহলবাসীর মত এই দাসিয়ারছড়া বাসীদেরও বঞ্চনা আর বন্দিদশা জীবন যাপন করতে হত। এই দাসিয়ারছড়ায় ছিলনা কোন পাকা রাস্তা,ব্রীজ,কালভাট। ছিলনা স্কুল, কলেজ, মাদ্রাসা। ছিলনা বিদ্যুতের কোন ব্যবস্থা। এক কথায় ছিটমহলবাসীরা ছিল মৌলিক অধিকার বঞ্চিত। কিন্তু দেশের অভ্যন্তরে কেউ বঞ্চিত থাকুক এটা মানবতার জননী চাননি।তাই নিজের বিচক্ষণতা দিয়ে তাঁর বাবার করে যাওয়া চুক্তি বাস্তবায়ন করে ছিটমহলবাসীর ৬৮ বছরের বঞ্চনা আর বন্দিদশা জীবন যাপনের অবসান ঘটান। শুধু তাই নয় দাসিয়ারছড়ায় তিনি প্রশস্ত পাকারাস্তা করে দিয়েছেন।এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক, ডিসেট সেন্টার, মসজিদ- মন্দির নির্মাণসহ ছিটমহল বাসীর জীবন মানোন্নয়নে যা যা প্রয়োজন সব কিছুই করে দিয়েছেন। ছিটমহল বাসীর মুক্তি ও উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। আমরা সকলেই তাঁর জন্য দোয়া করি।

আরো বক্তব্য রাখেন দাসিয়ারছড়া ইউনিট আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুর আলম প্রমুখ।সভা সঞ্চালনা করেন দাসিয়ারছড়া ইউনিট ছাত্রলীগের আহবায়ক জাকির হোসেন সরকার। আলোচনা সভা শেষে ৬৮ বছরের বঞ্চনা আর বন্দিদশা জীবন যাপনের অবসান ঘটায় ৬৮ টি মোমবাতি প্রজ্জলন ও ৬ বছর পূর্তির কেক কাটা হয়।পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ৬ বছর পূর্তির অনুষ্ঠানে দাসিয়ারছড়া বাসী চিৎকার করে স্লোগান দিতে থাকেন – আমরা নই ছিটবাসী, আমরা এখন বাংলাদেশি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।