শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে সাজাপ্রাপ্ত আসামি মাদকদ্রব্যসহ গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট রাসেল সরদারকে ১০৪ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের নিজাম সরদারের পুত্র।

রবিবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দর এলাকা থেকে মাদক সম্রাট রাসেলকে (২৮) থানা পুলিশ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় সে (রাসেল) দুই বছরের সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।