শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চরফ্যাশনে নবাগত এসিল্যান্ডের যোগদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান নতুন কর্মস্থলে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার ২৯ জুলাই ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে তিনি যোগদান করেন।

রোববার (১আগস্ট) সকালে তিনি চরফ্যাশনে নতুন কর্মস্থলে আসেন। এর আগে তিনি ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৫ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল’র স্বাক্ষরিত আদেশে তাকে ভোলার চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়।

তিনি ঢাকা বিশ^বিদ্যালয় হতে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়।

নবাগত সহকারী কমিশনার(ভূমি) মো. আবু আব্দুল্লাহ খান বলেন, আপনাদের সকলের দোয়ায় আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।