বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীতে দুষ্টুমির ছলে ‘আই লাভ ইউ’ বলায় দুই জেলেকে ছুরিকাঘাত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্টুমির ছলে ‘আই লাভ ইউ’ বলায় দুই জেলেকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে জালাল ফকির নামের এক জেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জালাল ফকিরকে রাতেই গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছালাম (২৫) ও সোহেল (৩০)। তারা উপজেলার বাবলাতলা এলাকার বাসিন্দা।

আটক জালাল ফকির গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন জেলে বাবলাতলা বাজার সংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘাটে ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান দুষ্টুমির ছলে জালাল ফকিরকে ‘আই লাভ ইউ’ বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বাবলাতলা বাজারে ফের এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছালামের পেটে ছুরিকাঘাত করেন জালাল। ওই সময় সোহেল এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন তিনি।

বাবলাতলা বাজারের ব্যবসায়ী সুকদেব বলেন, বাজারে কয়েকজন জেলের মধ্যে কথাকাটাকাটি হয়। বিষয়টি দেখে তাদের কাছে যেতে না যেতেই জালাল ফকির নামের ওই লোক পাশে থাকা দুজনকে ছুরিকাঘাত করেন। পরে সবাই মিলে জালালকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

রাত ২টায় সালাম ও সোহেলের ট্রলার মালিক আলী হোসেন পালওয়ান বাদী হয়ে কলাপাড়া থানায় জালাল ফকিরকে আসামি করে একটি মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জালাল ফকিরকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আহত ছালাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহেল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলেও জানান তিনি।