বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৬
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উজিরপুরে নববধূকে উত্তক্তের ঘটনায় প্রতিবাদে বখাটেদের হামলা, আহত ৩

উজিরপুর প্রতিনিধি  বরিশালের উজিরপুরে নববধূকে উত্তক্তের ঘটনায় প্রতিবাদ করায় বখাটেরা একই পরিবারের ৩জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ও অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের সুভাষ মধুর মেয়ে মিঠু মধুকে প্রায়ই উত্তক্ত করত একই এলাকার মৃত নারায়ন মধুর ছেলে নির্মল মধু(২৩) ও নিরঞ্জন মধু(৩৫)। এমনকি ওই নারীর বিবাহের প্রস্তাব আসলে বিভিন্ন সময়ে বাধার সৃষ্টি করত। কোন উপায় না পেয়ে মিঠু মধুকে সাকরাল গ্রামে এনে ১৬ জুলাই তার বাবা বিবাহ দেয়। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বখাটেরা। এরই সূত্র ধরে ২ আগষ্ট সকাল ৯টায় নববধু মিঠু মধু বাবার বাড়িতে বেড়াতে গেলে সেখানে নারীলোভী বখাটে নির্মল মধু, অবিনাশ মধু, নিরঞ্জন মধু, রনজিত মধু মিলে দেশীয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে জোর পূর্বক তাকে বাড়ি থেকে তুলে নেয়ার জন্য ধস্তাধস্তি শুরু করে। ডাক চিৎকার করলে তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় পিতা সুভাষ মধু ও তার ভাই সুকদেব মধু প্রতিবাদ করলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সুভাষ মধু বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে ভূক্তভোগী সুভাষ মধু জানান, আমরা গরীব অসহায় হওয়ায় ওই বখাটে সন্ত্রাসীরা প্রভাব খাটিয়ে আমার মেয়েকে উত্তক্ত করে আসছিল এবং বিয়ের পরেও তাকে বাড়ি থেকে তুলে নিতে চায়। প্রতিবাদ করায় আমার মেয়েসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করার জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এরপরও ক্ষান্ত হয়নি ওই সন্ত্রাসীর, বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আমাদের। হুমকির মুখে আমি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। তবে অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়।

মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ওই উত্তক্তকারী বখাটেদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।